Logo
Logo
×
   

সারাদেশ

খেলতে বের হয়ে যমজ শিশুর মৃত্যু

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১০:৪২ পিএম

খেলতে বের হয়ে যমজ শিশুর মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে খেলতে বের হয়ে পুকুরে ডুবে যমজ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু রেজুওয়ানা ও রেজবানা কৃষ্ণপুর এলাকার রাকিবুল ইসলাম রকির সন্তান। দুজনেরই বয়স দেড় বছর।

ওই যমজ শিশুর পরিবারের বরাত দিয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, রেজুওয়ানা ও রেজবানা বেশিরভাগ সময়ই নানার বাড়িতে থাকত। বুধবার সকালে খেলতে বের হয়ে একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

ওসি আরও বলেন, মৃত শিশুদের সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

শেরপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .