Logo
Logo
×
   

সারাদেশ

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৩০

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ওসিসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সংঘর্ষ নিয়ন্ত্রণের একপর্যায়ে আমি আহত হই। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

স্থানীয়রা জানান, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের বশির মিয়াসহ তাদের লোকজনের। বুধবার তাদের মধ্যে গ্রাম পঞ্চায়েত সমিতির ফান্ডের টাকা নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হবিগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .