Logo
Logo
×

সারাদেশ

ইসকন নিষিদ্ধের দাবিতে নবাবগঞ্জে বিক্ষোভ

Icon

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১০:০৮ পিএম

ইসকন নিষিদ্ধের দাবিতে নবাবগঞ্জে বিক্ষোভ

চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে সংহতি সমাবেশ, বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বাদ জুমার পর উপজেলার বিভিন্ন মসজিদ থেকে তৌহিদী জনতার ব্যানারে শত শত ধর্মপ্রাণ মুসল্লি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে এসে জড় হন। পরে হাজারও মুসল্লিরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে উপজেলার বাগমারা কোর্ড বিল্ডিং প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনারে ফিরে সংক্ষিপ্ত সভা, দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মুফতি ইব্রাহিম খলিল নবাবগঞ্জী, মুফতি মাহবুব রহমান এলাহী, হাফেজ আব্দুল কুদ্দুস, মাওলানা ইয়াসিন, মাওলানা মাসরুল, হাফেজ হামিদুল্লা, মাওলানা রাকিব, মো. মোজাহিদ খান, মাওলানা সিহাব, এসএম আরিফুল ইসলাম প্রমুখ। মিছিল শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

ইসকন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম