Logo
Logo
×
   

সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

Icon

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পিএম

বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

নীলফামারীর ডিমলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা খালপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

মৃতরা হলো- ওই গ্রামের কৃষক জয়নার আবেদীনের মেয়ে জহুরা খাতুন (১০) ও ছেলে হাসিনুর রহমান (৫)। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এলাকাবাসী জানান, বিকালের দিকে তারা বাড়ির সামনের মাঠে খেলা করছিল। এ সময় বসতঘরের ভেতরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষক জয়নালের দুই শিশু সন্তান কারেন্টের তারে জড়িয়ে মারা যায়।

ডিমলা থানার ওসি ফজলে এলাহী জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

নীলফামারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .