Logo
Logo
×
   

সারাদেশ

জয়িতাদের সম্মাননা প্রদান: বেতাগীর শ্রেষ্ঠ সফল জননী জাকিয়া সুলতানা

Icon

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০২:০২ এএম

জয়িতাদের সম্মাননা প্রদান: বেতাগীর শ্রেষ্ঠ সফল জননী জাকিয়া সুলতানা

“নারী কন্যার সুরক্ষা করি,সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে সোমবার (৯ ডিসেম্বর) পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪। 

এ উপলক্ষ্যে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা বরগুনার বেতাগী উপজেলার নারীদের পাঁচটি ক্যাটাগরিতে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। 

এতে সফল জননী ক্যাটাগরিতে উপজেলার পৌর এলাকার বাসিন্দা দৈনিক যুগান্তরের বেতাগী(দক্ষিণ) প্রতিনিধি সৈয়দ নূর-ই আলম শোভন‘র মা জাকিয়া সুলতানা(৬০) মনোনীত হন। তিনি পেশায় (অবসরপ্রাপ্ত) সরকারি চাকরিজীবি ছিলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. ফিরোজা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.বশির গাজী বলেন, তৃণমূল থেকে সমাজের নারীদের তুলে আনছে সরকার। কারণ, তারা সমাজের নারীদের অনুপ্রেরণা ও আদর্শ। তাদের পথ ধরে অন্যরা এগিয়ে যাবেন। নারীরা আজ কোথায় নেই? সব ক্ষেত্রেই তারা সাফল্য দেখাচ্ছেন। 

নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি আরো বলেন, নারীদের বর্তমান অগ্রযাত্রাকে, কোন অপশক্তিই রুখতে পারবেনা। সমাজের যারা স্বীকৃতি পাননি, তারাও জয়িতা।সমাজের সব নারীই যে যার অবস্থান থেকে অবদান রেখে যাচ্ছেন। নারীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সকল পুরুষদের সহায়ক ভূমিকা রাখতে হবে। নারী-পুরুষের মধ্যে বিভেদ নয়,সমতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে বলেও জানান তিনি। 

বক্তব্য শেষে সফল জননী নারী হিসেবে জাকিয়া সুলতানাকে সম্মাননা স্মারক ও সনদ হাতে তুলে দেন ইউএনও মো.বশির গাজী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আফরোজা সুলতানা। 


এ সময়ে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল আমিন,বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহীন। 

অনুষ্ঠানে সাফল্য অর্জনকারী জয়িতারা তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শোনান। জাকিয়া সুলতানা জানান, ‘প্রত্যন্ত গ্রামাঞ্চলে বেড়ে ওঠা তার। ষাটের দশকে নানা বিভীষিকার মধ্যে নিজের পড়াশোনা শেষ করে সরকারি চাকুরী করা। আবার সাংসারিক জীবনে নিজের সন্তানদের সফলভাবে গড়ে তোলাটা তার জন্য বেশ চ্যালেঞ্জের ছিলো। তারপরও বড় মেয়েকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করান, এখন সে যুক্তরাজ্য প্রবাসী। তার পরের কন্যা সন্তান স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে শিক্ষকতা পেশায় কর্মরত আছেন নিজ উপজেলায়। ছোট সন্তান একমাত্র ছেলেকেও আহসানউল্লাহ বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলেছেন ওই নারী। ফলে উপজেলার মধ্যে এবার সফল জননীর ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন জাকিয়া সুলতানা। 

বেতাগী উপজেলায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে শুরু করা নারী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নারী ও সফল জননী হিসেবে মনোনীত এমন নারীদের পাঁচটি ক্যাটাগরিতে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। 

বেগম রোকেয়া দিবস জয়িতাদের সম্মাননা বেতাগী উপজেলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .