Logo
Logo
×
   

সারাদেশ

অবৈধ অনুপ্রবেশের সময় নাইজেরিয়ান নাগরিক আটক

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পিএম

অবৈধ অনুপ্রবেশের সময় নাইজেরিয়ান নাগরিক আটক

ফেনীর পরশুরাম সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় এক নাইজেরিয়ান আটক করেছে বিজিবি। তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন।

রোববার সকালে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে জেলার পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির পাসপোর্টের তথ্য মতে, তিনি গত ২২ মে নাইজেরিয়া থেকে বিমানে ভারতের নয়া দিল্লি এয়ারপোর্টে আসেন। সেখানে দীর্ঘদিন অবস্থান করে অবৈধ উপায়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। 

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক নাইজেরিয়ান নাগরিককে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .