Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মহম্মদপুর হাসপাতাল

মাদকসেবন বন্ধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান

Icon

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:৩৭ পিএম

মাদকসেবন বন্ধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান

Advertisement

মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ছাত্রছাত্রীদের অসামাজিক কর্মকাণ্ড এবং মাদকসেবন বন্ধে অভিভাবক ও এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. কাজী আবু আহসান। 

তিনি বলেন, আবাসিক এলাকায় ছাত্রছাত্রীদের অযাচিত আগমন হচ্ছে। অনেক সময় ছাত্রছাত্রীর সঙ্গে খুব খারাপ অবস্থায় পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে অভিভাবক এবং স্কুলের শিক্ষকমণ্ডলী যারা আছেন, তাদের অনুরোধ করব। তারা যেন ছাত্রছাত্রীদের খোঁজখবর রাখেন।

মঙ্গলবার তার অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন। 

ডা. কাজী আবু আহসান জানান, স্বাস্থ্যসেবার মতো স্থানে এমন আচরণ অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং উদ্বেগজনক। এর প্রভাব হাসপাতালের সেবাগ্রহণকারী সাধারণ মানুষ ও কর্মীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। 

তিনি বলেন, গত বছরের ১০ ডিসেম্বর এ হাসপাতালে যোগদান করি। কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি, এলাকাবাসী যদি সচেতন হয়, তবে খুব সহজেই সমাধান করা সম্ভব। 

ডা. আবু আহসান বলেন, আমার হাসপাতালের সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গেও আলোচনা করেছি। তারা আশ্বাস দিয়েছেন ব্যবস্থা করবেন; কিন্তু এখন পর্যন্ত আমি দৃশ্যত কোনো ব্যবস্থা দেখতে পাইনি। যেকোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে আমি বেশ অসহায়ত্ব ফিল করছি। আশা করব, প্রশাসন আমাকে যথাযথভাবে সাহায্য করবে। এর সঙ্গে নেশাজাতীয় ইনফরমেশন পাওয়া যাচ্ছে। এখানে এসে গাজা সেবন করছে। ইয়াবা, ফেনসিডিল খাচ্ছে। ইয়াং স্কুলগামী ছাত্রছাত্রীরা। এটাও আমাদের কানে আসছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মেহেদী হাসান মামুন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, স্যার আমাদের জানিয়েছেন- আমরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শিগগিরই এ অপতৎপরতা বন্ধে যথাযথ ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। 

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, এ ব্যাপারে জানতে পেরেছি যারা জড়িত আছে খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসব বিষয়ে ভারপ্রাপ্ত মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

অভিভাবক

Advertisement

আরও পড়ুন

সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

‘খারাপ কাজ করলে বিএনপির পরিচয় দিতে পারবেন না’

‘খারাপ কাজ করলে বিএনপির পরিচয় দিতে পারবেন না’

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

তিন বাড়ির দরজায় কাফনের কাপড়-গলাকাটা মুরগি, এলাকাজুড়ে আতঙ্ক

তিন বাড়ির দরজায় কাফনের কাপড়-গলাকাটা মুরগি, এলাকাজুড়ে আতঙ্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম