Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

গাজীপুরে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Advertisement

Icon

গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪৩ পিএম

গাজীপুরে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Advertisement

গাজীপুর সিটির ৪১নং ওয়ার্ডের পূবাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবী আক্তারকে অপসারণ ও পদত্যাগের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে গাজীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন থেকে অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক রুবীর বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ করা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের জোর দাবি করছি। পুনর্বহাল করা হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

জানা গেছে, প্রধান শিক্ষক রুবী আক্তার ৬ মাসের ছুটিতে আছেন। সোমবার সকাল ৯টার দিকে তিনি উচ্চ বিদ্যালয়ে এলে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে। এ সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। প্রতিবাদে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণ ও পদত্যাগ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছে।

এ বিষয়ে রুবী আক্তার বলেন, সোমবার আমাকে বিদ্যালয়ে ডেকে আমার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা ছিলেন। শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেনি। তাদের ছুটি দেওয়ায় ক্লাস ছেড়ে বের হয়।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সোহেল রানা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়া হবে। 

বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনার পলায়নের পর ২৫ আগস্ট পূবাইল উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক রুবীর অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা অফিসার ও ঢাকা শিক্ষা বোর্ড অফিসে অভিযোগ করা হয়েছিল। 

Advertisement

শিক্ষক পদত্যাগ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম