Logo
Logo
×
   

সারাদেশ

দুর্গম পাহাড়ে গাঁজাখেত

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৭:৪৯ পিএম

দুর্গম পাহাড়ে গাঁজাখেত

খাগড়াছড়ির গুইমারাতে অভিযান চালিয়ে অন্তত দুই একর জমির গাঁজাখেত ধ্বংস করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলার তিন্দকছড়িতে অভিযান চালান সেনা সদস্যরা। মঙ্গলবার সকালে জব্দ করা গাঁজাখেতে আগুন দিয়ে ধ্বংস করা হয়।

সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল ইসমাইল শামস আজিজির নির্দেশে জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম সেনা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট দুর্গম পাহাড়ে গাঁজার চাষাবাদ করছে। প্রশাসনকে ফাঁকি দিতেই গাঁজা চাষের জন্য প্রত্যন্ত পাহাড়কে বেছে নিয়েছে। ধ্বংস করা গাঁজাখেতের বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সেনাবাহিনী।

গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী বলেন, গাঁজাখেতের গাছগুলো আগুন দিয়ে ধ্বংস করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খাগড়াছড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .