Logo
Logo
×
   

সারাদেশ

‘নিখোঁজের’ ৮ মাসেও সন্ধান মেলেনি কলেজছাত্রের

Icon

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:২১ পিএম

‘নিখোঁজের’ ৮ মাসেও সন্ধান মেলেনি কলেজছাত্রের

টাঙ্গালের নাগরপুরে নিখোঁজ হওয়ার ৮ মাস পার হয়ে গেলেও সন্ধান পাওয়া যায়নি কলেজছাত্র জিহাদ ইসলামের (২০)। 

জিহাদ উপজেলার সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামের সুরুজ মিয়ার একমাত্র ছেলে এবং ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। 

জিহাদের মা জিয়াসমিন সুলতানা জানান, গত বছরের পহেলা মে নাগরপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন জিহাদ। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। আত্মীয় স্বজনসহ সন্দেহজনক সব জায়গায় খোঁজ নিয়েও তার হদিস পাওয়া যায়নি। এদিকে একমাত্র ছেলের সন্ধান না পাওয়ায় মা বাবা দিশেহারা হয়ে পড়েছেন। 

এ বিষয়ে গত বছরের ২৭ জুন নাগরপুর থানায় অভিযাগ করেন জিহাদের মা। অভিযোগের পর প্রায় ৭ মাস কেটে গেলেও পুলিশ কোন সন্ধান পায়নি। ছেলে বেঁচে আছেন কিনা এ নিয়ে উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছেন পরিবারের।

নাগরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, কলেজ ছাত্র জিহাদ ইসলাম নিখোঁজ হননি। স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গেছেন। তার পছন্দের মেয়েকে বাবা মা মেনে না নেওয়ায়, ব্যক্তিগত ফোন রেখে ওই মেয়েকে নিয়ে উধাও হয়েছেন। তাদের মোবাইল নম্বর পেলে সন্ধান কাজ সহজ হতো বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

টাঙ্গাইল ‘নিখোঁজের’ ৮ মাসেও সন্ধান মেলেনি কলেজ ছাত্রের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .