Logo
Logo
×
   

সারাদেশ

টয়লেটের কথা বলে পালালো ডাকাত, ২ কনস্টেবল প্রত্যাহার

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৬ পিএম

টয়লেটের কথা বলে পালালো ডাকাত, ২ কনস্টেবল প্রত্যাহার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতি করতে গিয়ে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেফতার জালাল সদর আধুনিক হাসপাতাল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় হবিগঞ্জ পুলিশ লাইনসের কনস্টেবল ইফতেখারুল ও বিজয় কুমারকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্তি নাথ।

তিনি জানান, আদালতের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে জালাল পায়ে ব্যথা পাওয়ায় তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে ডাক্তার তাকে হাসপাতালে ভর্তির জন্য বলেন। ভর্তি করা হলে কনস্টেবল ইফতেখারুল এবং কনস্টেবল বিজয় কুমারকে তার তদারকির দায়িত্ব দেওয়া হয়। জালাল তাদেরকে টয়লেটে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। 

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানা এলাকায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া ডাকাতের কবলে পড়েন। এ সময় ডাকাতের হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওইদিন রাতে মাধবপুরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় জালালকে। 

হবিগঞ্জ টয়লেটের কথা বলে পালালো ডাকাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .