Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আটক আরও ৪৮

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৮ এএম

গাজীপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আটক আরও ৪৮

ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলা ও মহানগর থেকে আরও ৪৮ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে মহানগর থেকে ৪০ জন ও জেলা থেকে ৮ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত রাতে গাজীপুর মহানগরীর সদর থানায় নয়জন, বাসন সাতজন , কোনাবাড়ি চারজন , গাছা পাঁচজন,  পূবাইল তিনজন, কাশিমপুর এক, টঙ্গী পূর্ব তিন, টঙ্গী পশ্চিম চার ও ডিবি থেকে চার জনসহ মোট ৪০ জনকে আটক করা হয়েছে। অপরদিকে গাজীপুর জেলা পুলিশ ৫টি থানায় আটজনকে আটক করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন ৮টি থানায় অভিযান চালিয়ে নতুন করে ৪০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ডেভিল হান্ট অভিযানে অব্যহত রয়েছে। প্রতিদিনই গ্রেফতার করা হচ্ছে। নতুন আরও ৮ জনকে আটক করা হয়েছে।

গত শুক্রবার রাতে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে শনিবার গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বিক্ষোভের মুখে দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে ক্ষমা চান মহানগর পুলিশ কমিশনার। প্রত্যাহার করা হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা নামের আওয়ামী লীগের এক কর্মী।

Advertisement

অপারেশন ডেভিল হান্ট গাজীপুর

Advertisement

আরও পড়ুন

২০০ কারখানা ছুটি ঘোষণা আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, কাভার্ড ভ্যানে আগুন

আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, কাভার্ড ভ্যানে আগুন

চাঁদাবাজি থেকে গুম-খুন: যেভাবে ‘সন্ত্রাসী এসপি’তে পরিণত হয়েছিলেন সাবেক ডিআইজি আনিসুর

চাঁদাবাজি থেকে গুম-খুন: যেভাবে ‘সন্ত্রাসী এসপি’তে পরিণত হয়েছিলেন সাবেক ডিআইজি আনিসুর

গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত

গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম