Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বাভাবিকের চেয়ে তিনগুণ বড় মুরগির ডিম

Advertisement

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৭:২৮ পিএম

স্বাভাবিকের চেয়ে তিনগুণ বড় মুরগির ডিম

Advertisement

সাধারণত মুরগির ডিমের ওজন ৫০-৬০ গ্রাম। বুধবার এর চেয়ে তিনগুণ বেশী ১৮০ গ্রাম ওজনের ডিমের ‍দেখা মিলেছে নাটোরের লালপুর উপজেলার ভাটাপাড়ার গোলাম কিবরিয়ার মুরগীর খামারে। 

বড় আকৃতির ডিমটি দেখতে তার বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। খামারি কিবরিয়া জানান, গত ৫ মাসে আগে নিজ বাড়িতে লেয়ার মুরগির খামার করেছেন তিনি।  একমাস ধরে মুরগিগুলো নিয়মিত ডিম দিচ্ছে। প্রতিদিনের মতো বুধবার তার মা খামারে ডিম সংগ্রহ করতে যান। খামারের একটি খাঁচায় বড় ডিমটি দেখে প্রথমে ভয় পেয়ে যান তিনি। পরে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানালে কিবরিয়া এসে খাঁচা থেকে ডিমটি সংগ্রহ করেন। 

কিবরিয়া ডিজিটাল স্কেলে পরিমাপ করে দেখেন ডিমটির ওজন ১৮০ গ্রাম। 

প্রতিবেশী হারুনুর রশিদ ও সাবিনা ইয়াসমিনসহ কয়েকজন জানান, মুরগির এতোবড় ডিম দেখে তারা বিস্মিত। ডিমটি অন্য ডিমের মতো মসৃণ নয়, দেখতেও অস্বাভাবিক এবং সাধারণ ডিমের তুলনায় ৩ গুণ বড়।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সাধারণত ডিমের ওজন ৫০ থেকে ৬০ গ্রাম হয়। মুরগি অনিয়মিত ডিম দিলে ডিমের ভেতর ২ থেকে ৩টা কুসুম থাকতে পারে। সেক্ষেত্রে ডিমের ওজন ৮০ থেকে ১০০ গ্রাম হতে পারে। তবে মুরগির ডিম ১৮০ গ্রাম হয়েছে এটা অস্বাভাবিক। এমন ঘটনা খুবই বিরল। আমি আমার চাকরি জীবনে এমন ঘটনা প্রথম শুনলাম।

Advertisement

নাটোর ডিম বড় স্বাভাবিকের ৩ গুণ

Advertisement

আরও পড়ুন

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

নেত্রকোনায় সস্ত্রীক বৃক্ষরোপণ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

নেত্রকোনায় সস্ত্রীক বৃক্ষরোপণ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

ঢাকা-কক্সবাজার রুটে সোমবার থেকে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট মিলবে যেভাবে

ঢাকা-কক্সবাজার রুটে সোমবার থেকে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট মিলবে যেভাবে

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম