Logo
Logo
×

সারাদেশ

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:৫৬ পিএম

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার চাঁনপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি। তিনি বলেন, উপজেলার ভাইটকান্দি থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ফুলপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে চাঁনপুর ব্রিজ পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ওসি বলেন, ট্রাকসহ চালককে শনাক্ত করতে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহ সড়ক দুর্ঘটনা নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম