Logo
Logo
×
   

সারাদেশ

বিয়ের কথা বলে নির্জন স্থানে নিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৭:৩২ পিএম

বিয়ের কথা বলে নির্জন স্থানে নিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

শেরপুরের নকলায় বিয়ের বলে কথা নির্জন স্থানে নিয়ে ইটভাটার এক কিশোরী শ্রমিককে (১৫) ধর্ষণের অভিযোগে সাব্বির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রোববার রাতে থানায় মামলা করেছেন।

সাব্বির হোসেন নামে আরেক শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার হওয়া সাব্বির হোসেনের (২০) বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। তিনি নকলা উপজেলার একটি ইটভাটায় কাজ করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সাব্বির এবং ওই কিশোরী ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করেন। রোববার বিকালে বিয়ের আশ্বাস দিয়ে ইটভাটার নির্জন স্থানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন সাব্বির। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে নকলা থানায় খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে এবং সাব্বিরকে আটক করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান সোমবার বিকালে বলেন, গ্রেফতারকৃত সাব্বিরকে শেরপুরের আদালতে সোপর্দ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই কিশোরীকে ২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে।

শেরপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .