Logo
Logo
×
   

সারাদেশ

নাজিরপুরে শিক্ষা কর্মকর্তার ঘুস চাওয়ার অডিও ভাইরাল

Icon

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১০:৪১ পিএম

নাজিরপুরে শিক্ষা কর্মকর্তার ঘুস চাওয়ার অডিও ভাইরাল

পিরোজপুরের নাজিরপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (টিইও) ঘুস চাওয়ার অডিও আবারও ভাইরাল হয়েছে। এতে উপজেলার ৯৩ নম্বর উত্তর পূর্ব বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনজির ইসলামের কাছে ১০ হাজার টাকা ঘুস চাওয়া হয়।

গত দুই দিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অডিও ঘুরে বেড়াচ্ছে। এতে শোনা যাচ্ছে ওই শিক্ষকের কাছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. হেনায়ারা বেগমের ওই শিক্ষকের কাছে ঘুসের টাকা হিসাবে ১০ টাকা (১০ হাজার) চান। আর      ভুক্তভোগী শিক্ষক কম হিসাবে ৬ হাজার দিতে চান; কিন্তু শিক্ষা কর্মকর্তা তাতে রাজি না হলে একপর্যায়ে তিনি পুরো ১০ হাজার টাকা দিতে চান। এ সময় শিক্ষা কর্মকর্তা ওই ঘুসের ১০ হাজার টাকা বিকাশে দিতে বলেন।

এ বিষয়ে  ভুক্তভোগী শিক্ষক জানান, তিনি ছুটিতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা কর্মকর্তা তার কাছে অনৈতিকভাবে ওই ঘুসের টাকা দাবি করেন। ঘুসের টাকা না দিলে তাকে ক্ষতি করার হুমকি দেন। পরে তার নির্দেশ অনুযায়ী বিকাশের মাধ্যমে ওই ১০ হাজার টাকা দেওয়া হয়।

অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা মোসা. হেনায়ারা বেগমের সঙ্গে কথা হলে তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি  হননি। তবে একপর্যায়ে তিনি বিষয়টি মিথ্যা দাবি করেন।

উপজেলার বিভিন্ন শিক্ষকরা জানান, ওই শিক্ষা কর্মকর্তা এখানে (নাজিরপুর) যোগদানের পর থেকে আওয়ামী লীগ সমর্থিত  কয়েকজন শিক্ষক নেতার মাধ্যমে ঘুস লেনদেনের কাজ করে আসছেন। আর যারা তার চাহিদামতো ঘুস দেন না তাদের সঙ্গে অশোভন আচরণ করেন।

উল্লেখ্য,  গত বছরে জুলাই মাসে নাজিরপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদানের পর তার কয়েকটি ঘুস লেনদেনের অডিও ভাইরালসহ বিভিন্ন সময় শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ রয়েছে।

পিরোজপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .