Logo
Logo
×
   

সারাদেশ

বাড়িতে একা পেয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

Icon

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৬:০৬ পিএম

বাড়িতে একা পেয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

নীলফামারীর ডিমলায় ১২ বছর বয়সি এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত রফিকুল ইসলামকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে ডিমলা হাসপাতাল ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার নাউতারা নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষণের চেষ্টাকারী রফিকুল ইসলামকে গ্রামবাসীর সহায়তায় গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম (৫০) নাউতারা নিজপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। সে প্রতিবেশী বাকপ্রতিবন্ধী ১২ বছরের শিশুকন্যাকে বাড়িতে একাকী পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ধস্তাধস্তিতে শিশুটির শরীর আঘাতপ্রাপ্ত হয়। ওই সময় প্রতিবেশীরা টের পেয়ে রফিকুলকে হাতেনাতে আটক করে। এরপর পুলিশের সহায়তায় ওই শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।

ডিমলা থানার ওসি মো. ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার রফিকুল ইসলামে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সহকারী পুলিশ সুপার মো. নিয়াজ মোর্শেদ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

নীলফামারী শিশু ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .