Logo
Logo
×
   

সারাদেশ

গোসল করে বাড়ি যাওয়ার সময় তামাকখেতে নিয়ে কিশোরীকে গণধর্ষণ

Icon

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:৩৮ পিএম

গোসল করে বাড়ি যাওয়ার সময় তামাকখেতে নিয়ে কিশোরীকে গণধর্ষণ

বান্দরবানের আলীকদমে গোসল করে বাড়ি যাওয়ার সময় তামাকখেতে নিয়ে কিশোরীকে গণধর্ষণ করেছে কয়েকজন। এ ব্যাপারে বুধবার গণধর্ষণের শিকার অষ্টম শ্রেণির ছাত্রী বাদী হয়ে থানায় চারজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছে।

এ ঘটনায় ৪ যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে গ্রেফতার করেছে আলীকদম থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- মো. করিম (১৯), মো. রাসেল (২১) আব্দুল মুবিন (২০), মো. ইকবাল (২৪)। সবাই নয়াপাড়া ইউনিয়নের মংচাপাড়ার বাসিন্দা। 

এজাহার সূত্রে জানা গেছে, স্কুলছাত্রী মাতামুহুরী নদীতে গোসল করে বাড়িতে যাওয়ার সময় অভিযুক্তরা ইভটিজিং ও পরে মুখ চেপে ধরে তামাক ক্ষেতে নিয়ে গিয়ে একের পর এক ধর্ষণ করে। ধর্ষণের পর ওই ছাত্রী তামাক ক্ষেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। পরে জ্ঞান ফিরলে বাড়িতে গিয়ে পিতা-মাতাকে ঘটনার বিষয়ে জানায়। এ ঘটনার পর অভিযুক্তরা মামলা না দিতে ভয়ভীতি প্রদর্শন করে। 

আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে ৪ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বান্দরবান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .