Logo
Logo
×
   

সারাদেশ

সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

Icon

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৮:৪৪ পিএম

সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

পিরোজপুরের নাজিরপুরে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজারে।

শুক্রবার (২১ মার্চ) সকালে ওই বাজারের নদীর পাশে থাকা দুটি বড় চাম্পল গাছ কেটে নিচ্ছিলেন ওই বাজারের কয়েক ব্যবসায়ী ও স্থানীয় বিএনপির নেতা। পরে খবর পেয়ে ভূমি অফিসের কর্মকর্তা ও পুলিশ গিয়ে গাছ দুটি উদ্ধার করেন। 

নাজিরপুর থানার এসআই মো. পারভেজ হোসেন বলেন, গাছ কেটে নেওয়ার খবরে সেখানে যাই। গাছ কেটে টমটমে করে নেওয়ার সময় চালক স্থানীয় মধ্য রামনগর গ্রামের মালেক শেখের ছেলে জিয়াউল শেখ, শ্রমিক হিসেবে দায়িত্বে থাকা স্থানীয় রামনগর গ্রামের সোবাহান মোল্লার ছেলে মো. হাসিবুল মোল্লা ও একই গ্রামের রজ্জব মোল্লার ছেলে হোসেন মোল্লাকে আটক করা হয়। 

আটকরা জানান, স্থানীয় ওয়াদুদ আলী সরদারের ছেলে এস্কেন্দার সরদারের নির্দেশে তারা ওই গাছ দুটি কেটেছেন। 

অভিযুক্ত এস্কেন্দার আলী সরদার বলেন, সরকারি জায়গায় থাকা ওই গাছ তার রোপণ করা। তবে গাছগুলো কাটার সঙ্গে তিনি জড়িত নন। 

তিনি বলেন, স্থানীয় বাজার কমিটির সভাপতি মো. গাউস মাস্টার, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল ইসলাম, বাজারের ব্যবসায়ী ও বিএনপি নেতা জামান ও যুবদল নেতা ইউসুফ তা কাটিয়েছেন। 

তবে অভিযুক্তদের সঙ্গে পৃথকভাবে মুঠোফোনে কথা হলে তারা গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না। বরং কেটে ফেলা গাছগুলো উদ্ধার করে ভূমি অফিস ও পুলিশ তাদের জিম্মায় রেখে গেছে বলে দাবি করেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কৌশিক আহম্মেদ বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তকর্তাদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

পিরোজপুর সরকারী গাছ কেটে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .