Logo
Logo
×
   

সারাদেশ

পাবনায় শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১০:৫৫ পিএম

পাবনায় শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

পাবনার ফরিদপুর উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে নাজমুল হোসেন (২৯) নামক এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও রায়ে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার বিকালে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন পাবনার ফরিদপুর উপজেলা সদরের খলিশাদহ গ্রামের মৃত আব্দুল লতিফ ওরফে লেদুর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, জেলার ফরিদপুর উপজেলা সদরের বনওয়ারীনগর আলীম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ২০২২ সালের ২ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে প্রাইভেট পড়তে যাচ্ছিল। শিশুটি খলিশাদহ ওয়াপদা বাঁধের কাছে পৌঁছলে অজ্ঞাত এক ব্যক্তি শিশুটিকে জোরপূর্বক ধরে পার্শ্ববর্তী শরিফুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ধর্ষিতা শিশুর মা বাদী হয়ে ওই দিনই অজ্ঞাত এক ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সাহায্যে নাজমুল হোসেনকে শনাক্ত করে ঘটনার চার দিন পর সিরাজগঞ্জ জেলা সদর থেকে গ্রেফতার করে। বিচারক সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার রায় ঘোষণা করেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট নাজমুল হাসান শাহীন ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রেন্টু।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে অ্যাডভোকেট নাজমুল হাসার শাহীন বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আদালতের এ আদেশে খুশি।

তবে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ রেন্টু। তিনি বলেন, এ রায়ের মাধ্যমে আমার মক্কেল ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করব। আশা করি সেখানে আমার মক্কেল ন্যায়বিচার পাবেন।

পাবনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .