Logo
Logo
×
   

সারাদেশ

খাগড়াছড়িতে জুলাই শহিদ পরিবার পেল ১০ লাখ টাকা সরকারি সহায়তা

Icon

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৫:২৪ পিএম

খাগড়াছড়িতে জুলাই শহিদ পরিবার পেল ১০ লাখ টাকা সরকারি সহায়তা

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া খাগড়াছড়ির রামগড়ের আব্দুল মজিদ হোসেনের পরিবারকে ১০ লাখ টাকা সরকারি সহায়তার চেক তুলে দিয়েছে জেলা প্রশাসন। 

শনিবার দুপুরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপায় মজিদের বাড়িতে গিয়ে এই আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক এবিএম ইফতেখার ইসলাম খন্দকার।

তিনি জানান, শহিদ মজিদ নাম গেজেটভুক্ত হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদা ও তার পরিবারের প্রতি যথাযথ সম্মান প্রদান করা হবে। প্রথম ধাপে ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে, পরবর্তীতে আরও ২০ লাখ টাকা দেওয়া হবে। দুই ধাপে মোট ৩০ লাখ টাকা পাবে শহিদ মজিদ হোসেনের পরিবার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন, ছাত্র প্রতিনিধি মো. ইকবাল হোসেন রিমন, রামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন ভুট্টু, রামগড় প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

রামগড় জুলাই শহিদ টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .