Logo
Logo
×
   

সারাদেশ

ফোঁস ফোঁস শব্দে পাওয়া গেল বিশাল অজগর

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৭:৩৮ পিএম

ফোঁস ফোঁস শব্দে পাওয়া গেল বিশাল অজগর

বাগেরহাটে সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১৬ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। শনিবার রাতে শরণখোলা উপজেলার বগী গ্রামের আমির তালুকদারের বাগান থেকে ভিটিআরটি ও সিপিজির সদস্যরা বিশাল এই সাপটিকে উদ্ধার করেন।

রোববার সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়। উদ্ধার হওয়া অজগরটির ওজন প্রায় ৪০ কেজি।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা মো. সবুর হোসেন বলেন, উপজেলার বগী গ্রামের আমির তালুকদারের বাগানে রাতে লোকজন ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। পরে কাছে গিয়ে টর্চ লাইট ধরে বিশাল অজগর দেখতে পান। এরপর গ্রামের ভিটিআরটি টিমের লিডার মো. সোলায়মানকে খবর দেন। পরে ভিটিআরটি, সিপিজি ও বনরক্ষীরা যৌথভাবে সাপটিকে উদ্ধার করে বগী স্টেশন অফিসে নিয়ে আসেন। সাপটিকে রোববার সকালে স্টেশন সংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়।

বাগেরহাট অজগর সাপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .