Logo
Logo
×
   

সারাদেশ

মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ এএম

মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন।

বুধবার সন্ধ্যায় উপজেলার টুঙ্গিপাড়া-বাঁশবাড়িয়া সড়কের ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পার-ঝনঝনিয়া গ্রামের মাহফুজ শেখের ছেলে মারুফ শেখ (১৮) ও একই গ্রামের কামাল শেখের ছেলে মোহাননেত শেখ (১৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম।

তিনি জানান, মোটরসাইকেলযোগে মারুফ শেখ তার এক বন্ধুকে নিয়ে পার ঝনঝনিয়া থেকে পাটগাতি বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী পাটগাতি বাজার থেকে ছেড়ে আসা বাঁশবাড়িয়াগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে গেলে ৯ জন আহত হন।

ওসি খোরশেদ আলম আরও জানান, পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মাহেন্দ্র যাত্রী মোহাননেত শেখ (১৬) মারা যান। পরে অবস্থার অবনতি হলে মারুফ শেখকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া বাকি আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। 

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া মাহেন্দ্র মোটরসাইকেল নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .