Logo
Logo
×
   

সারাদেশ

ভারতে অনুপ্রবেশকালে তানজানিয়ার নারী আটক

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ০৭:০৬ পিএম

ভারতে অনুপ্রবেশকালে তানজানিয়ার নারী আটক

অবৈধভাবে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে তানজানিয়ার নারী আমিনা শাবানিকে (৩৩) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার রাতে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক আমিনা শাবানি তানজানিয়ার নায়মাঙ্গানা প্রদেশের বাসিন্দা। তাকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে মির্জানগরের নিজ কালিকাপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবদুল কুদ্দুসের নেতৃত্বে পূর্ব নিজ কালিকাপুর মজুমদার বাড়ি মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এ নারীকে আটক করা হয়।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন যুগান্তরকে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক তানজানিয়ান নাগরিককে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত এক বছরে পরশুরামের নিজকালিকাপুর ও বিলোনিয়া সীমান্ত থেকে নাইজেরিয়া, সোমালিয়া, জাম্বিয়া ও সুদানের ৯ নাগরিককে আটক করেছে বিজিবি।

ফেনী তানজানিয়ার নারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .