Logo
Logo
×
   

সারাদেশ

কিশোরী ধর্ষণ মামলায় আসামি গ্রেফতার

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৮:১৭ পিএম

কিশোরী ধর্ষণ মামলায় আসামি গ্রেফতার

ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণ মামলার আসামি নারায়ণ চন্দ্র পালকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। 

শুক্রবার দুপুরে নরসিংদীর আলীজান জুট মিলে র‌্যাবের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। 

এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং থানার কংশনগর গ্রামে আসামির মেয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার নারায়ণ চন্দ্র পাল (৬০) শিবপুর থানার কুন্দারপাড়া এলাকার কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে।

র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গত ৮ এপ্রিল দুপুর ১২টার দিকে শিবপুরের কুন্দারপাড়া গ্রামে মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরী বাড়ির পাশের গাছ থেকে আম পাড়তে যায়। এ সময় একই এলাকার নারায়ণ চন্দ্র পাল ওই কিশোরীর মুখ চেপে ধরে পাশের ধানখেতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চাচি ঘটনা দেখে ফেললে নারায়ণ চন্দ্র পাল দৌড়ে পালিয়ে যান। 

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা থানায় মামলা করেন। কিশোরীকে ধর্ষণের পর থেকে আসামি নারায়ণ চন্দ্র পাল পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে আসছিলেন। 

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার বুড়িচং থানার কংশনগর পশ্চিম বাজার এলাকার মেয়ের বাড়ি হতে নারায়ণ চন্দ্র পালকে গ্রেফতার করা হয়। তাকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে বলেও জানান র‍্যাব কমান্ডার।

ধর্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .