Logo
Logo
×
   

সারাদেশ

সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পিএম

সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

শেরপুরের শ্রীবরদীতে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজুল হক (৭৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। শনিবার ২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। একই দিন বিকালে আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।

বৃহস্পতিবার বিকালে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কারারপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। তবে পরের দিন শুক্রবার বিকালে ওই ঘটনা জানাজানি হওয়ার এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ৯৯৯ নাম্বারে ফোন দেওয়ায় পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

শুক্রবার রাতে ওই শিশুটির মা বাদী হয়ে শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গ্রেফতারকৃত আজিজুল হক শ্রীবরদী উপজেলার কারারপাড়া গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটির বাবা বাকপ্রতিবন্ধী দিনমজুর এবং তার মা অন্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন। বৃহস্পতিবার বিকালে শিশুটি বাড়িতে অবস্থান করছিল। এ সময় তার বাবা-মা বাড়িতে না থাকায় অভিযুক্ত আজিজুল হক বাড়ির উঠানে গিয়ে শিশুটির কাছে খাবার পানি চান। এরপর ওই শিশুটি পানি দিলে পানি খাওয়ার পর আজিজুল শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে রান্নাঘরে রেখে পালিয়ে যান ওই বৃদ্ধ।

পরবর্তীতে শিশুটির মা বাড়িতে গিয়ে রান্নাঘরের মাটিতে শিশুটিকে কান্নাকাটি করতে দেখতে পান। পরে শেরপুরের একটি প্রাইভেট ক্লিনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ডা. কামরুন্নাহার নার্গিসের কাছে চিকিৎসা করান। পরবর্তীতে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী আজিজুল হককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার ২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। একই দিন বিকালে আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।

শেরপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .