Logo
Logo
×

সারাদেশ

এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবকে জরিমানা, ৩ শিক্ষককে বহিষ্কার

Icon

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ পিএম

এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবকে জরিমানা, ৩ শিক্ষককে বহিষ্কার

ময়মনসিংহের ফুলপুরের ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজে চলছে এসএসসি পরীক্ষা। এ কেন্দ্রের সচিবকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি বহিষ্কার করা হয়েছে তিন শিক্ষককে।

মঙ্গলবার দায়িত্ব অবহেলার জেরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক শিক্ষকদের জরিমানা ও বহিষ্কার করেন।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন, নিলুফার ইয়াসমিন, হাবিবুর রহমান ও গোলাম রেজোয়ান। তাদের আগামী পাঁচ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। আর কেন্দ্র সচিব ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিল্লাল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা বলেন, দায়িত্বে অবহেলার জন্য শিক্ষকদের জরিমানা ও বহিষ্কার করা হয়েছে।

ফুলপুর এসএসসি পরীক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম