Logo
Logo
×

সারাদেশ

বিরল থানার এসআইয়ের বিরুদ্ধে টাকা-স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ

Icon

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পিএম

বিরল থানার এসআইয়ের বিরুদ্ধে টাকা-স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ
Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
শুক্রবার ১২ জুন ২০২৬
লাইভ গ্রুপ এ
মেক্সিকো
মেক্সিকো
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
পরবর্তী খেলাসমূহ
শুক্রবার ১২ জুন ২০২৬ [গ্রুপ এ] সকাল ৮টা
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া
চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র
এস্তাদিও আক্রন, গুয়াদালাহারা, মেক্সিকো
শনিবার ১৩ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা
কানাডা
কানাডা
বসনিয়া ও হার্জেগোভিনা
বসনিয়া ও হার্জেগোভিনা
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা

দিনাজপুরের বিরল থানার এসআই স্বপন কুমারের বিরুদ্ধে নগদ ১ লাখ ৫ হাজার টাকাসহ স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বক্কর সিদ্দিকের বাড়িতে গত বুধবার রাত পৌনে ১১টার দিকে এসআই স্বপন কুমার ওই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

লিখিত অভিযোগে আবু বক্কর সিদ্দিকের ছেলে নাঈম রানা (২৬) বলেন, বিরল থানার এসআই স্বপন কুমার (৪৬) ও দিনাজপুর কোতোয়ালি থানার খানপুর পূর্বডাঙ্গাপাড়ার মৃত আব্দুল গনির ছেলে প্রাইভেটকার ড্রাইভার তোফছের আলীসহ (৪০) অজ্ঞাতনামা আরও ২-৩ জন গত বুধবার রাত আনুমানিক পৌনে ১১টার দিকে আমার ও আমার বাবার অনুপস্থিতিতে বাড়িতে প্রবেশ করেন। সেই সময় আমার মা নাছিমা বেগম পরিচয় চাইলে তারা পুলিশ পরিচয় দেয় এবং আসামি ধরার জন্য এসআই স্বপন কুমার হ্যান্ডকাপ বাহির করে আমার বাড়ি সার্চ করবে মর্মে জানায়।

আমার মা আসামি নাই বলে অস্বীকার করলে এসআই স্বপন কুমার হাতে থাকা হ্যান্ডকাপ প্যান্টের পকেটে রেখে হাতে পিস্তল নিয়ে আমার মাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। তারা আমার বিছানার নিচে থাকা সরকারি পুকুর ইজারার জন্য রাখা নগদ ১ লাখ ৫ হাজার টাকা অসৎ উদ্দেশ্যে নিয়ে নেয়। এরপর  প্রাইভেটকার ড্রাইভার তোফছের আলী শোকেসের ড্রয়ারে থাকা প্লাস্টিকের বাক্সের ভিতরে আমার মায়ের গলার স্বর্ণের একটি চেইন, কানের দুল, হাতের বালা একজোড়া এবং মাথার টিকলি বের করে নিয়ে নেয়। আমার মা ডাক-চিৎকার করলে তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। সেই সময় আমার মা ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা চলে যান। যাওয়ার সময় আমার মাকে পিস্তল উঁচু করে হুমকি দিয়ে বলেন- এ বিষয়ে কাউকে জানালে তোদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ফাঁসানো হবে।

অভিযুক্ত বিরল থানার এসআই স্বপন কুমারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাক্ষাতে কথা বলার কথা জানিয়ে ফোন কেটে দেন।

বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর মোবাইল ফোনে জানান, তাকে না জানিয়ে এসআই স্বপন কুমার ঘটনাস্থলে গেছেন। কোনো লিখিত অভিযোগ ছিল না। মৌখিক অভিযোগের ভিত্তিতে গিয়েছিল বলে জানান। এ ব্যাপারে বিরল থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর যুবদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম