Logo
Logo
×
   

সারাদেশ

খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৫ পিএম

খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে ২ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. নুরুল হক নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার মেরুং ইউনিয়নয়ের ৫ নম্বর ওয়ার্ডের ছোট মেরুং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দীঘিনালার নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশীদ।

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা মতে জমির মালিককে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়। জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করে জমির মালিক।

মামুনুর রশীদ আরও বলেন, প্রশাসনকে ফাঁকি দিতে রাতের বেলায় পাহাড় কাঁটা শুরু করে চক্রটি। অনুমোদনহীনভাবে বেশ উঁচু পাহাড় কেটে সমান করে ফেলেছে তারা।

খাগড়াছড়ি পাহাড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .