Logo
Logo
×
   

সারাদেশ

সন্দ্বীপ

নৌবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১১:০৯ পিএম

নৌবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপে মাদক ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী।  মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিবাগত রাতে অভিযান পরিচালনা করা হয় । বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্দ্বীপ উপজেলাস্থ আজিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ। অভিযানকালে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মামুনের বাড়িতে তল্লাশি করে মাদক এবং তার বাড়ির পিছনের খাল হতে পিস্তল, চাইনিজ কুড়াল, চাপাতিসহ ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

এদিকে সন্ত্রাসী মামুনের বিরুদ্ধে জোরপূর্বক অন্যের জমি দখল, মারামারি, অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। বর্তমানে সন্ত্রাসী মামুন আত্মগোপনে আছে বলে জানা যায়। অভিযানে জব্দকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্দ্বীপসহ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে  নিয়মিত অভিযান চলমান রয়েছে।

নৌবাহিনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .