Logo
Logo
×
   

সারাদেশ

বেতাগীতে যৌথবাহিনীর অভিযান: খেয়াঘাট ইজারাদারকে জরিমানা

Icon

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০১:৪৮ এএম

বেতাগীতে যৌথবাহিনীর অভিযান: খেয়াঘাট ইজারাদারকে জরিমানা

ছবি: সংগৃহীত

বরগুনা জেলার বেতাগীতে স্থানীয় প্রশাসন, থানা পুলিশ ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর শহরের ইউএনও শিশুপার্ক সংলগ্ন এলাকায় নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট ইয়াসির আরাফাত এবং ফেরিঘাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদারের নেতৃত্বে পৃথকভাবে দুটি অভিযান পরিচালিত হয়। 

এ সময় বেপরোয়া গাড়ি চালানো, লাইসেন্স জটিলতা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার, ওভারলোড ও ট্রাফিক আইনভঙ্গের কারণে ৮ মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়। 

এছাড়াও বিষখালী নদীর বেতাগী-কচুয়া খেয়াঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে খেয়াঘাট ইজারাদারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে এমন অভিযানে প্রশাসনকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসাচ্ছেন স্থানীয় ভুক্তভোগীরা। 

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি যুগান্তরকে বলেন, দিনের পর দিন খেয়াঘাটের ইজারাদাররা যাত্রীদের জিম্মি করে গলাকাটা ভাড়া আদায় করছিল। এমন অভিযান অব্যাহত থাকলে কিছুটা হলেও সাধারণ মানুষ স্বস্তি পাবে। 

এ বিষয়ে বেতাগী সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার বলেন, এধরনের অভিযান চলমান থাকবে এবং এমন অপরাধচক্রে জড়িত  অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসন স‍‍‍র্বদা প্রস্তুত।

অভিযান জরিমানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .