Logo
Logo
×
   

সারাদেশ

ছাত্র আন্দোলনে নিহত আজিজের লাশ তোলা হলো

Icon

শেরপুর উত্তর প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১১:৩৪ পিএম

ছাত্র আন্দোলনে নিহত আজিজের লাশ তোলা হলো

ছবি: সংগৃহীত

শেরপুর জেলার নকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল আজিজের লাশ কবর থেকে তোলা হয়েছে। 

বুধবার বেলা ১২টার দিকে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা এলাকায় পারিবারিক কবরস্থান থেকে তার লাশ তোলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

লাশ তোলার সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উত্তর পূর্ব থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আরিফুল কায়ছার, নিহত আজিজের পরিবারের লোকজনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

জানা গেছে, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের মোজাম্মেলের মেজো ছেলে গার্মেন্টকর্মী আব্দুল আজিজ (২৮) ঢাকায় এক দফা আন্দোলনের সময় গত ৫ আগস্ট পুলিশের ছোড়া রাবার বুলেট এসে তার চোখ-মুখসহ সারা গায়ে লাগে। 

ওই সময় সহকর্মী নাজিমের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ দিন চিকিৎসার পর ৭ আগস্ট আজিজের মৃত্যু হয়।

নকলার পারিবারিক গোরস্তানে তাকে সমাহিত করা হয়। এরপর তার মা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তের জন্য শহীদ আব্দুল আজিজের লাশ তুলে মর্গে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .