ইয়াবা সেবনের দায়ে কৃষকদলের নেতাসহ ৪ জনের জেল-জরিমানা
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২৫, ০৪:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানের আলীকদমে ইয়াবা সেবনকালে ইউনিয়ন কৃষকদলের সভাপতিসহ চারজনকে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জেল ও জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সর্দার পাড়া হাফেজ আহমদের
ছেলে মো. সাদেক হোসেন, একই পাড়ার আবুল হাশেমের ছেলে মো. হাবিব উল্লাহ, চৈক্ষ্যং ইউনিয়নের
পাট্টাখাইয়া গ্রামের মনজুর আলমের ছেলে মো. মুবিন মিয়া ও আবাসিক এলাকার আবু তাহেরের
ছেলে মো. আলম। এর মধ্যে আলম চৈক্ষ্যং ইউনিয়ন কৃষকদলের সভাপতি পদে রয়েছেন।
ইউএনও আবদুল্লাহ আল মুমিন জানান, নয়াপাড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে
মাদকসেবীদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবাসহ মাদক সেবনের উপকরণ জব্দ
করা হয়। পরে আটককৃতদের মধ্যে তিনজনকে ১৫ দিন করে এবং একজনকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড
দেওয়া হয়। একইসঙ্গে চারজনকে ৪০০ টাকা জরিমানা করা হয়।
আলীকদম থানার ওসি মিজা জহির উদ্দিন বলেন, ‘শনিবার আসামিদের জেলা কারাগারে
পাঠানো হয়েছে।’
