Logo
Logo
×
   

সারাদেশ

মাকে হত্যার পর লাশের সঙ্গে সারা রাত কাটান জাবের

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৮:১৫ পিএম

মাকে হত্যার পর লাশের সঙ্গে সারা রাত কাটান জাবের

নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন শামসুন্নাহার (৭০) নামের এক মা। রোববার ভোরে উপজেলার বৈলাব গ্রামে এ ঘটনা ঘটে। মাকে হত্যার পর লাশের সঙ্গে সারা রাত কাটান ছেলে।

রোববার সকালে নিজ ঘর হতে তার মরদেহ উদ্ধার ও অভিযুক্ত ছেলে জাবের হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।

নিহত শামসুন্নাহার উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নুরুল হক মাস্টারের ২য় স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত নুরুল হক মাস্টারের ২য় স্ত্রীর ছোট ছেলে জাবের হোসেন একজন মাদকসেবী। তার বড় ভাই প্রবাসী। বাড়িতে মা-ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই জাবের মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। জাবের নেশা করায় গত তিন দিন ধরে তাকে ঘরে আটকে রাখা হয়েছিল।

রোববার রাতে ছেলে ডাকাডাকি করায় মা ঘরে গেলে ক্ষিপ্ত হয়ে দরজার হাতলে আটকে হত্যা করে। বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাবেরকে আটক ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভেতরে তার মাকে দরজার হাতলে আটকে হত্যা করে। হত্যার পর সারারাত একই রুমে অবস্থান করছিলেন জাবের। মৃত মায়ের একটি হাত ভাঙাসহ মাথায় জখমের চিহ্ন পেয়েছে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জাবেরের সৎভাই খলিলুল্লাহ এ ঘটনায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করছেন।

নরসিংদী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .