Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

আ.লীগ নিষিদ্ধের বিক্ষোভ শেষে ফেরার পথে ৪ নেতার ওপর হামলা

Advertisement

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৫, ০৩:৫০ এএম

আ.লীগ নিষিদ্ধের বিক্ষোভ শেষে ফেরার পথে ৪ নেতার ওপর হামলা

প্রতীকী ছবি

Advertisement

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতার উপর হামলা হয়েছে। এ সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ বলে স্লোগান দেয়। হামলায় তারা গুরুতর আহত হন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর আধুনিক হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্মকর্তা এবং সেনাবাহিনীর একটি দল।

আহতরা হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান, সদস্য সাইদুল ইসলাম, রকি ও অন্তর।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্যসচিব আহত মাহদী হাসান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ছিল। বিক্ষোভ শেষে আমরা রিকশাযোগে ফিরছিলাম। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় হেলমেট পরিহিত অবস্থায় পাশে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব।

তিনি অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে সাকিবকে নানা অনিয়মের সঙ্গে জড়ানোর অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়েই তিনি নিজের লোকজন দিয়ে এ হামলা করিয়েছেন। হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয় বিষয়টি ভিন্ন দিকে মোড় দেওয়ার জন্য। আমার মনে হয় না এখন নিষিদ্ধ ছাত্রলীগ এতো সাহস করবে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহিন বলেন, হামলার খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়েছি। বিষয়টি তদন্ত চলছে। আহতরা জানিয়েছেন, এনামুল হক সাকিব নামে একজন হামলা করিয়েছেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি। অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শী ও সংগঠনটির নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্রজনতার বিক্ষোভ শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছে সংগঠনের নেতাকর্মীরা। তারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

Advertisement

হবিগঞ্জ আওয়ামী লীগ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম