Logo
Logo
×

সারাদেশ

ছাত্রলীগ নেতা গ্রেফতার

Icon

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৫, ০৬:০৯ পিএম

ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতীকী ছবি

নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। আরিফ হাসান ইমন উপজেলা সদরের হায়দার আলীর ছেলে।

জানা গেছে, উপজেলা সদরে পুলিশ অভিযান পরিচালনাকালে তাকে আটক করে। 

বিষয়টি নিশ্চিত করে ওসি হাবিবুর রহমান বলেন, গত ৮ তারিখে ককটেল বিস্ফোরণের ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রলীগ পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম