Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ১০ মামলার আসামি ঝুমুর গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১০ মে ২০২৫, ০৬:৫১ পিএম

বগুড়ায় ১০ মামলার আসামি ঝুমুর গ্রেফতার

ছবি: সংগৃহীত

Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
শুক্রবার ১২ জুন ২০২৬
লাইভ গ্রুপ এ
মেক্সিকো
মেক্সিকো
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
পরবর্তী খেলাসমূহ
শুক্রবার ১২ জুন ২০২৬ [গ্রুপ এ] সকাল ৮টা
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া
চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র
এস্তাদিও আক্রন, গুয়াদালাহারা, মেক্সিকো
শনিবার ১৩ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা
কানাডা
কানাডা
বসনিয়া ও হার্জেগোভিনা
বসনিয়া ও হার্জেগোভিনা
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা

বগুড়ার বহিষ্কৃত যুবলীগ ও শ্রমিক লীগ নেতা মতিন-তুফানের ভাই জুলাই আন্দোলনে হত্যাসহ ১০ মামলার আসামি ঝুমুর সরকার (৪০) ধরা পড়েছেন। 

শনিবার দুপুরে ডিবি ওসি ইকবাল বাহার এ তথ্য দিয়েছেন।

ডিবি পুলিশের একটি দল শুক্রবার গভীর রাতে তাকে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে। 

পুলিশ ও মামলা সূত্র জানায়, বগুড়া শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ঝুমুর সরকার চকসুত্রাপুর কসাইপাড়ার মজিবর রহমানের ছেলে। 

তিনি আলোচিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী যুবলীগ ও শ্রমিক লীগ থেকে বহিষ্কৃত আবদুল মতিন সরকার ও তুফান সরকারের ভাই। ঝুমুর সরাসরি রাজনীতিতে না জড়ালেও সন্ত্রাসী হিসেবে আলোচিত। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট দুপুরের শহরের বড়গোলা ট্রাফিক মোড়ে মিছিলে হামলা চালানো হয়। এ সময় ককটেল ও পেট্রলবোমার বিস্ফোরণ এবং পিস্তল ও কাটা রাইফেল দিয়ে গুলিবর্ষণ করা হয়। 

তখন সদরের এরুলিয়া ইউনিয়নের বানদীঘি পূর্বপাড়ার রিকশা চালক আবদুল মান্নান (৭২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। 

এ ব্যাপারে নিহতের ছেলে রানা হামিদ ১১ সেপ্টেম্বর সদর থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২২ জনের নাম উল্লেখ করে ৪২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। 

এ মামলায় সন্ত্রাসী ঝুমুর সরকার অন্যতম আসামি। তার বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারপিটসহ বিভিন্ন ধারায় ১০টি মামলা রয়েছে।

বগুড়ার ডিবি ওসি ইকবাল বাহার জানান, শুক্রবার রাত ২টার দিকে ঝুমুর সরকারকে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি বড় দাড়ি রেখে আত্মগোপনে ছিলেন। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

বগুড়া গ্রেফতার মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম