Logo
Logo
×

সারাদেশ

সীমান্তে অনুপ্রবেশকালে আটক ১৪

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৫, ০৬:৩১ পিএম

সীমান্তে অনুপ্রবেশকালে আটক ১৪

সীমান্তে আটকরা, ছবি- যুগান্তর

Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
শুক্রবার ১২ জুন ২০২৬
লাইভ গ্রুপ এ
মেক্সিকো
মেক্সিকো
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
পরবর্তী খেলাসমূহ
শুক্রবার ১২ জুন ২০২৬ [গ্রুপ এ] সকাল ৮টা
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া
চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র
এস্তাদিও আক্রন, গুয়াদালাহারা, মেক্সিকো
শনিবার ১৩ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা
কানাডা
কানাডা
বসনিয়া ও হার্জেগোভিনা
বসনিয়া ও হার্জেগোভিনা
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম। রোববার দুপুরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে। আটকদের মধ্যে ২ জন শিশু, ৩ জন নারী এবং ৯ জন পুরুষ রয়েছেন। 

বিজিবি জানায়, রোববার সকালে সীমান্ত ইউনিয়নের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৪ জনকে আটক করা হয়। 

আটকরা হলেন- বাগেরহাট জেলার ঘাটবিল গ্রামের শাহাদত কাজীর ছেলে মোহাম্মদ হাসান কাজী (৩৭), মৃত মোশারফ কাজীর মেয়ে সেলিনা বেগম (৩৫), হাসান কাজীর ছেলে মোহাম্মদ সালমান কাজী (১৫),  মো. শাকিব কাজী (১২), যশোর জেলার বসতপুর গ্রামের মৃত আব্দুর রব মুন্সির ছেলে মো. ইউনুস আলী (৩৬), বহিলাপোতা গ্রামের চান মিয়ার ছেলে মো. হোসেন আলী (৪৯), শাঁখারি পোতা গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. আজিজুর রহমান (২৬), বহিলাপোতা গ্রামের মো. ইসলাম মোল্লার ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৮), কলসি গ্রামের মৃত আহমেদ সরদারের ছেলে মোসাম্মৎ আদরী (২৭), ঘীবা গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. সোহেল হোসেন (১৮), চাচরা গ্রামের মোহাম্মদ তবিবুর রহমানের ছেলে মো. জাহিদুর রহমান (৫০), খুলনা জেলার মুক্তার আলী গাজীর মেয়ে নাজমা খাতুন (৩৬), নোয়াখালী জেলার ওয়াসেকপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. ইলিয়াস (৩৭) এবং খাগড়াছড়ি জেলার হাতির খোদা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ইউসুফ নবী (২৬)।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে স্বীকার করেছেন, তারা ৬ মাস আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভালো কাজের আশায় ভারতে প্রবেশ করেছিলেন। 

জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস জানান, বিজিবি সদস্যরা রোববার দুপুরের পর ১৪ জন অনুপ্রবেশকারীকে থানায় সোপর্দ করেছেন।

দামুড়হুদা সীমান্ত বাংলাদেশি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম