Logo
Logo
×
   

সারাদেশ

শয়নকক্ষে নারীর রক্তাক্ত লাশ

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৭:৪১ পিএম

শয়নকক্ষে নারীর রক্তাক্ত লাশ

প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে একটি নির্জন বাড়িতে নিজ ঘরের শয়নকক্ষে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত খোদেজা বেগম (৫৫) ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আতোয়ার রহমানের স্ত্রী।

শনিবার বিকাল ৩টার দিকে কালিহাতীর গোহালিয়াবাড়ী পশ্চিমপাড়া (জামাইপাড়া) গ্রামে রেললাইন সংলগ্ন একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে নিজ ঘরের শয়ন কক্ষে নিহত খোদেজা বেগমের নাক মুখ রক্তাক্ত ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। 

স্থানীয়রা জানান, খোদেজা বেগমের স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ১০-১২ বছর আগে মারা গেছেন। খোদেজা বেগম যমুনা সেতু-জামালপুর রেললাইন সংলগ্ন নির্জন বাড়িতে একাই বসবাস করে আসছিলেন। তার কোনো সন্তান নেই। তার একটি পালিত ছেলে রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

গত ১৩ মে বাড়িতে এসে দেখে গেছেন পালিত ছেলে আসাদুজ্জামান। তিনি বলেন, দুদিন যাবত মোবাইল ফোনে মাকে পাওয়া যাচ্ছিল না। 

শনিবার সকাল ১১টার দিকে বাড়িতে এসে দেখি ঘরের দরজা বন্ধ ও সিঁধ কাটা ছিল। মা শয়নকক্ষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ধারণা করছি, আমার মাকে হত্যা করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার কালিহাতী (সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর সঠিক রহস্য উদঘাটন করা যাবে। তবে তদন্ত কাজ চলমান রয়েছে।

টাঙ্গাইল কালিহাতী লাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .