প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সকালে উপজেলার অলিপুর রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়লাডাঙ্গা গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. রাসেল (২৬) ও পাকাটুলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে বাবু হোসেন (২৫)।
তাদের কাছ থেকে গাঁজা বহন করা একটি ট্রাক জব্দ করা হয়।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ট্রাকসহ তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
