Logo
Logo
×
   

সারাদেশ

খুলনায় বিএনপির কমিটিতে ‘অনুপ্রবেশ’, ক্ষোভে ফুঁসছেন নেতাকর্মীরা!

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৯:৫৩ পিএম

খুলনায় বিএনপির কমিটিতে ‘অনুপ্রবেশ’, ক্ষোভে ফুঁসছেন নেতাকর্মীরা!

জেলার বটিয়াঘাটা উপজেলার ৫নং ভান্ডারকোট ইউনিয়নে বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটিতে আওয়ামী লীগের সহযোগী মোহাম্মদ কবির আকুঞ্জি এবং বিএনপির অফিস ভাঙচুর মামলার আসামি মোহাম্মদ আনিসুর মোল্লাকে সদস্য করা হয়েছে। এর প্রতিবাদে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার বিকালে কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনায় ক্ষোভ জানিয়ে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা কবির গোলদার। পারভেজ মোল্লার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের সদস্য রকিবুল ফকির রকিব (খুলনা জেলা বিএনপি ও ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির প্রস্তুতি কমিটির সদস্য), ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম ইমরান, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ইমরান শেখ, সদস্য সচিব আল আমিন শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম শেখ, শরিফুল ইসলাম, খান জাহান মুন্সি, শাহিন শেখ, এনামুল শেখ, শাহবুদ্দিন ফকির, রুকু শেখ এবং আশিকুর রহমান আশিক।

বক্তারা অবিলম্বে বিতর্কিতদের কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানান এবং দলের ভেতরে এমন ‘অনুপ্রবেশের’ তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

খুলনা বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .