Logo
Logo
×
   

সারাদেশ

কামারখন্দে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১২:২৭ পিএম

কামারখন্দে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মুরগি বহনকারী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। 

বুধবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের ভদ্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার সেনগাঁতী গ্রামের জয়নাল শেখের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম (২০), একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুল গাফফার (২১) ও তাড়াশ উপজেলার তেঘড়ী গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে শোয়েব আলী (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নলকা এলাকা থেকে মোটরসাইকেলে করে ওই তিন যুবক সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। তারা কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিন যুবক মারা যান।

কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ স্বজনরা নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .