অফিসার্স কোয়ার্টারের বাথরুমে সমবায় কর্মকর্তার লাশ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৯:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার পলাশবাড়ীতে সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসিরের (৫০) মরদেহ বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলা অফিসার্স কোয়ার্টারের তাহার ব্যবহৃত ফ্ল্যাটের বাথরুম হতে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, পলাশবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসির যোগদানের পর হতে উপজেলা পরিষদের অফিসার্স কোয়াটারে থাকতেন। বৃহস্পতিবার পাশের রুমের এক অফিসার (আইসিটি) তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া শব্দ না পেয়ে আশপাশের লোকজনদের জানান। পরে ডাকাডাকির একপর্যায়ে সবাই মিলে দরজার লক ভেঙে ভেতরে ঢুকে বাথরুমে তার মরদেহ পাওয়া যায়।
এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু সাংবাদিকদের বলেন, খবর পয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বলেন, সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসিরের ঢাকার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
