Logo
Logo
×
   

সারাদেশ

পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Icon

বালিয়াকান্দি (প্রতিনিধি) রাজবাড়ী

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৪:০৮ পিএম

পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানিতে ডুবে অনিক শেখ (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক ওই গ্রামের সামসুল শেখের ছেলে। স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়তো সে।

মৃতের বাবা বলেন, অনিক কয়েকদিন ধরে অসুস্থ ছিল। শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয় সে। সকাল সাড়ে ৮টার দিকে রাস্তার পাশে ডোবায় পড়ে থাকতে দেখা যায় তাকে। পরে দ্রুত তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি হস্তান্তর করা হয়েছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .