Logo
Logo
×

সারাদেশ

টানা ১০ দিনের ছুটিতে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৮:৩২ পিএম

টানা ১০ দিনের ছুটিতে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর

টানা ১০ দিন ছুটির কবলে পড়েছে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর। মুসলিম সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরের সব কার্যক্রম বন্ধে বুধবার ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুল হক জানান, এ সময় এলাকার সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকায় আমদানিকারকরা লেনদেন করতে পারবেন না। পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ রেল ভবন এ নির্দেশনা দিয়েছে। এ সময় ভারত থেকে দর্শনা আন্তর্জাতিক রেলপথের মাধ্যমে কোনো মালামাল আমদানি করা হবে না।

তবে স্হলপথে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে উল্লেখ করে দর্শনা ইমিগ্রেশন কর্মকর্তা মো. রমজান আলি জানান, পবিত্র ঈদুল আজহার জন্য দর্শনা আন্তর্জাতিক স্হলপথে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে, এখানে ছুটি থাকবে না।

অন্যদিকে দর্শনা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার শওকত আলি জানান, সিএন্ডএফের সব অফিস ও তাদের কার্যক্রম বন্ধ থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম