Logo
Logo
×
   

সারাদেশ

নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিলল বাড়ির পাশের পুকুরে

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৩:৪৯ পিএম

নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিলল বাড়ির পাশের পুকুরে

প্রতীকী ছবি

ঈদুল আজহার দিন দুপুরে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী সোহানা আক্তারের (১১) লাশ পাওয়া গেছে। রোববার সকাল ৯টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার চাঁদপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি পুকুর লাশটি উদ্ধার করা হয়।

নিহত সোহানা ওই গ্রামের মুদি দোকানি আব্দুল জলিলের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে পড়তো।

ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, ঈদের দিন সোহানার পরিবারের সদস্যরা পশু কুরবানির জন্য ফুফুর বাড়িতে যায়। এ সময় সোহানা ও তার ফুফাতো বোন তন্বী বাড়িতে খেলাধুলা করছিল। দুপুরের দিকে তন্বী ঘুমিয়ে পড়ে। দুপুর ২টার দিকে সোহানার ভাই বাড়ি ফিরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। আজ সকালে বাড়ির পেছনের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় পরিবারের লোকজন। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি বলেন, ‘নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে মারা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .