Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় পথচারী নিহত

Advertisement

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৪:৪১ পিএম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় পথচারী  নিহত

ফাইল ছবি

Advertisement

সীতাকুণ্ডে দ্রুতগ্রামী বাসের ধাক্কায় এক পথচারী  নিহত হয়েছে। তার নাম দিদারুল আলম (৪৫)। তিনি মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজম নগর এলাকার কোব্বাত আহমদের ছেলে।

রোববার বেলা পৌনে একটায় ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকায় চট্টগ্রামুখী লেইনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,রোববার বেলা পৌনে একটার দিকে চট্টগ্রামমুখী শাহী পরিবহনের যাত্রীবাহী বাস ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকা অতিক্রমকালে এক পথচারীকে রাস্তা পারাপারের সময় ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মমিন দৈনিক যুগান্তরকে জানান, চট্টগ্রামমুখী শাহী পরিবহনের যাত্রীবাহী বাস ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকা অতিক্রমকালে এক পথচারীকে রাস্তা পারাপারের সময়  ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। বাস ও বাস চালককে আটক করে থানা হেফাজতে রাখা রয়েছে। 

এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

‘কোথাও কেউ নেই’

‘কোথাও কেউ নেই’

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম