Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

Advertisement

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৪:৪৯ পিএম

বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

ফাইল ছবি

Advertisement

নাটোরের গুরুদাসপুরে বারান্দায় রাখা বালতির পানিতে ডুবে মদিনা নামের ১০ মাসের শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িহাসমারী গ্রামে। শিশুটি ওই গ্রামের আল আমিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ওই শিশু মৃত্যুর ঘটনা ঘটে। শিশুটিকে বারান্দায় খেলছিল। মা ঘুমাচ্ছিলেন। পাশে একটা পানি ভর্তি বালতি রাখা ছিলো। শিশুটি হামাগুড়ি দিয়ে ওই বালতির ভিতরে পরে যায়। বালতির পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়।

তবে কিছু কিছু লোকজন ভিন্ন মন্তব্য প্রকাশ করেন। এতটুকু শিশু ওই বালতির উপরে উঠলো কেমন করে? বালতিতে শিশু উঠতে গেলে বালতি উল্টে যাওয়ার কথা!

স্থানীয় আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম কদম বলেন, অসাবধানতার কারণে এমন ঘটনা ঘটেছে। ওই বাড়ীতে আর কেউ ছিল না। মশিন্দা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বারী শিশু মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

‘কোথাও কেউ নেই’

‘কোথাও কেউ নেই’

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম