Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

Advertisement

Icon

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০২:২৪ এএম

চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

Advertisement

চাঁদপুর মতলব পেন্নাই সড়কের যাত্রীবাহী বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ ৬ জন।

রোববার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া ব্রিজ এলাকায় চাঁদপুরগামী অটোরিকশা ও ঢাকাগামী জৈনপুরী এক্সপ্রেস নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের মতলব উত্তরের ছোট হলুদিয়া গ্রামের অটোরিকশাচালক আবু বকর ছিদ্দিক (৫০) ও যাত্রী মতলব উত্তর ফতেপুর গ্রামের তপন চৌধুরী (৪২)।

এ ঘটনার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৪ জন, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া গুরুতর আহত শাহ আলম নামের এক যাত্রীকে ঢাকায় রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর অটোরিকশাতে থাকা সবাই গুরুতর আহত হয়। এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের আমরা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসি।

আহতরা হলেন- চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলা এলাকার শাহ আলম (৪০), কুমিল্লার দাউদকান্দি এলাকার সঞ্চয় ঘোষ (৪৫), তার স্ত্রী রিপা ঘোষ (৪০), নুসরাত আক্তার (১৮) ও এক শিশু।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিপ্লব দাস বলেন, নিহত অটোরিকশাচালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালে আনা সবার অবস্থা গুরুতর। তাদের মধ্যে শাহ আলম নামের এক যাত্রীকে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। একজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনের মরদেহ চাঁদপুর সদর হাসপাতালে রয়েছে। অটোরিকশা ও বাস জব্দ করা হয়েছে।

Advertisement

সড়ক দুর্ঘটনা

Advertisement

আরও পড়ুন

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

‘কোথাও কেউ নেই’

‘কোথাও কেউ নেই’

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

লালন আখড়াবাড়িতে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম