Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

যশোরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৯:৪৩ পিএম

যশোরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

Advertisement

যশোরের চৌগাছায় ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। বুধবার (১১ জুন) বিকালে এ ঘটনা ঘটেছে।

ধর্ষণে একই এলাকার করিম বক্সের ছেলে মিজানুর রহমানকে (৫৫) পুলিশ আটক করেছে।

শিশুটির মা স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, তার মেয়ে ঘটনার সময় বাড়ির পাশে খেলা করছিল। ওই সময় শিশুটিকে একা পেয়ে প্রতিবেশী সম্পর্কে দাদা মিজানুর রহমান জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে কান্না করছিল। তার কাছ থেকে ঘটনা শুনে হাসপাতালে নেওয়া হয়।

চৌগাছা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন জানান, গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম